সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

মহেশখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  শিশু পার্কটি উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, শেখ রাসেলের নামে এই পার্ক এই জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। শেখ রাসেল বেঁচে থাকলে এদেশের শিশুদের প্রতিনিধি হতেন। এই পার্কটিও শিশুদের জন্যই নির্মিত। যদিও এখনো কাজ সম্পুর্ণ হয়নি। সম্পুর্ণ হলে এটা একটা আদর্শ পার্কে পরিণত হবে।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাহফুুজুর রহমান ও মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান বলেন, এতবড় মহেশখালীতে একটাও পার্ক নেই ব্যাপারটা আমাকে ভাবিয়েছে। শিশুদের কোন বিনোদনের জায়গা না থাকলে তাদের মানসিকতার পরিপূর্ণ বিকাশ অসম্ভব। তাই এই উদ্যোগ নিয়েছি আমি। এটি ছাড়াও মহেশখালীর অন্যসব ইউনিয়ন পরিষদেও অনুরুপ শিশুপার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনার ভিশন শিশুবান্ধব। তাই আজকে মহেশখালীতে এই শিশুপার্ক নির্মাণ সম্ভব হয়েছে। আপনারা শেখ রাসেলের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গতঃ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান ভুমি দস্যুদের কাছ থেকে এই সরকারি জমি উদ্ধার করে সেখানে পার্ক নির্মাণের পরিকল্পনা করেন তিনি। এই শিশুপার্কের এই পরিকল্পনা কারীকে ধন্যবাদ জানান এমপি আশেক উল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM