সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ার কৈয়ারবিলে বসতঘরে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি 

কুতুবদিয়ার কৈয়ারবিলে বসতঘরে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি 

কাইছার সিকদার।।
কুতুবদিয়ার কৈয়ারবিলে আগুন লেগে পুড়ে গেছে একই পরিবারের দুইটি দোকান, একটি বসতবাড়ি, আলাদা রান্নাঘর ও গোয়ালঘর। এতে এতে নগদ ৩ লক্ষ টাকা ও দোকানে বিক্রির জন্য ঘরে সংরক্ষিত ৫০ বস্তা সার পুড়ে নষ্ট হয়ে গেছে৷ সব মিলিয়ে ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খোরশেদ আলম।
শুক্রবার (২৩ জুলাই) বিকাল ৫ টার দিকে উত্তর
কৈয়ারবিল ৩নং ওয়ার্ডের মাঝিরপাড়া এলাকার বাসিন্দা মৃত শওকত আলীর বসতঘরে আগুনের সুত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবী, পরিকল্পিত ভাবে কেউ বসত-বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদের অপুরণীয় ক্ষতি করেছে৷ এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, দোকানে বিক্রির জন্য ঘরে সংরক্ষিত ৫০ বস্তা সার পুড়ে নষ্ট হয়ে গেছে৷ আগুনে পুড়ে মারা গেছে  ৩ টি ছাগল, নিখোঁজ রয়েছে আরো ২ টি ছাগল। বাচ্চাসহ ৩০ টি মুরগি ও ১০টি কবুতর পুড়ে মারা গেছে ৷ আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয়েছে আরো ৩টি গরু, এদের প্রায় ৭০ শতাংশ শরীর পুড়ে গেছে৷
তাছাড়াও, খোরশেদ আলমের মুদির দোকানে দেড় লক্ষ টাকা ও মোরশেদ আলমের সারের দোকানেও দেড় লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে৷
এদিকে, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
তাৎক্ষণিক পরিদর্শনে ব্যক্তিগতভাবে ২হাজার টাকা নগদ টাকা ও প্রয়োজনীয় কাপড়-চোপড় দেন। চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও প্রদান করেন৷ সাথে ২বাণ্ডিল টিনও প্রদান করেন তিনি৷ একটি আর্থিক অনুদানের চেক প্রদানের আশ্বাস দেন ইউএনও।প্রতিবেশিসহ সকলকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
স্থানীয় চেয়ারম্যান জালাল আহমদ ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে জানান-পরিকল্পিতভাবে কেউ বসত-বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদের অপুরণীয় ক্ষতি করেছে৷ এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২হাজার টাকা, ১০কেজি চাল এবং ডাল, আলু, পিয়াজ, তৈলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন তিনি৷ আগামীকাল আরো সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM