সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
লকডাউনে জরিমানার পরিবর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী প্রদান

লকডাউনে জরিমানার পরিবর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী প্রদান

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন সড়কে টমটম শ্রমিকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। প্রশাসন আর পুলিশের সাথে চোর পুলিশ খেলতে খেলতে অনেক টমটম চালক গাড়িসহ ধরা পড়ে। উপজেলা প্রশাসন উক্ত গাড়ি  শ্রমিকদের জরিমানা না করে, তার পরিবর্তে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করেন।
বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে গাড়ি সহ আটক ৭৫ জন টমটম শ্রমিককে উপজেলা পরিষদ ভবনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করেন।
গাড়ি শ্রমিকরা জানান, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেঠের দায়ে লকডাউন অমান্য করে গাড়ি নিয়ে বের হই। আটক হওয়ার পর, আমাদের শাস্তি হবে, থানা হাজতে পাঠাবে এই ভয় পাই। কিন্তু মানবিক কর্মকর্তা কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী এসে শাস্তি দিলেন ভিন্নভাবে। আমরা মানবিক এই অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি। তিনি  আমাদের কে সাজা দেওয়ার পরিবর্তে উল্টো প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী প্রদান করায় তার এমন কাজে আমরা খুশি ও আজীবন ঋণী হয়ে থাকলাম।
কুতুবদিয়া উপজেলা পরিষদ ভবনে ৭৫ জন টমটম শ্রমিককে চাল, ডাল, আলু, তৈল, পিয়াঁজের একটি ত্রাণের প্যাকেট হাতে তুলে দেন।
এ সময় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ ওমর হায়দার, পিআইও খোকন চন্দ্র দাশ, জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজি ও জীপ শ্রমিক নেতা ড্রাইভার নুরুল হুদা উপস্হিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM