সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ সচিব হেলালুদ্দীন আহমদের 

ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ সচিব হেলালুদ্দীন আহমদের 

একরাম জুয়েল।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, উপসড়ক, ব্রীজ, কালভার্ট’সমুহ দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ।

টানা প্রবল বৃষ্টিতে ২৭ জুলাই থেকে ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে বিভিন্ন সড়ক-উপসড়ক, সেতু, কালভার্ট ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এবং ঈদগাঁও বাজারের সাথে বিভিন্ন এলাকার  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (৩০জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভাঙ্গন এলাকাসমুহ পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল  অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, এলজিইডি কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, এলজিইডি উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম।

পরে প্রতিনিধিদলটি ঈদগাঁও-গোমতলী কবি মুহাম্মদ নূরুলহুদা সডকের বাঁশঘাটা পয়েণ্ট, কবি মুহম্মদ নূরুল হুদা সড়কে নির্মানাধীন গোমাতলী সেতু, ঈদগাঁও– ফরাজীপাড়া সড়কের মঞ্জুর মৌলভীর দোকানস্থ জালালাবাদ- পোকখালী সংযোগ সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি নির্মানাধীন গোমাতলী ব্রীজের ডাইভারসন সড়কের ( অস্থায়ী বিকল্প সড়ক) স্থানও চিহ্নিত করেন বলে জানা গেছে।

কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান জানান, বন্যায় ঈদগাঁও উপজেলার গ্রামীণ সড়ক, সেতু, কালভার্টের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিচ্ছিন্ন আছে কয়েকটি এলাকার সাথে ঈদগাঁও’র সড়ক যোগাযোগ। আগামী এক সপ্তাহের মধ্যে এই সংস্কারকাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এদিকে, প্রতিনিধি দলটি প্রথমে ঈদগাঁও-ঈদগড় সডকের পানেরছড়া স্থানের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে সড়কের ওই ভাঙ্গা অংশটির সংস্কার কার্যক্রম শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM