সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পুরাতন রোহিঙ্গাদের বিক্ষোভ

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পুরাতন রোহিঙ্গাদের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক।।
রেশনকার্ড বৈষম্য’কে ঘিরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গারা বিক্ষোভ করছে। খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ তোলেন তারা। কয়েকদিন ধরে তাদের মধ্যে এইব চাপা ক্ষোভ বিরাজ করছে।
রবিবার (১ আগষ্ট) সকাল থেকেই পুরাতন রোহিঙ্গারা নয়াপাড়া ক্যাম্পে  বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা চালায়।
স্থানীয়রা জানান, নয়াপাড়া রেজিঃ ক্যাম্পে পুরাতন ও নতুন রোহিঙ্গারা বসবাস করে। পুরাতন রোহিঙ্গাদের ফুড কার্ড নতুন রোহিঙ্গাদের ফুডকার্ডের চেয়ে পরিমানে ভিন্ন। সব রোহিঙ্গার মাঝে সমপরিমাণ খাবার বিতরণের জন্য পুরাতন রোহিঙ্গাদের ফুড কার্ড ফেরত নিয়ে গত মাসে নতুন ফুড কার্ড ইস্যু করা হয়। নতুন ফুডকার্ড অন্যান্য ক্যাম্পের সমসাময়িক আগত রোহিঙ্গাদের ফুড কার্ডের অনুরূপ হওয়ায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গারা অদ্যাবদি নতুন ফুড কার্ড গ্রহণ করে নাই। এমনকি তারা জুলাই মাসের রেশন উত্তোলন করে নাই।
নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের দাবি, নতুন রোহিঙ্গাদের ফুড কার্ড এবং তাদের ফুড কার্ড একই রকম হওয়াতে সমান মর্যাদা দেয়া হয়েছে, যা তারা কোনভাবেই মেনে নেবে না।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস ও ইউএনএইচসিআর অফিস তাদের সিদ্ধান্তে অটল রয়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের।
১৬ এপিবিএন অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম বলেন, ফুড কার্ডকে কেন্দ্র করে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে গত কয়েকদিন বিক্ষোভের চেষ্টা করলে তাদের এপিবিএন ক্যাম্পে ডেকে বোঝানো হয় এবং তারা তা মেনে নেয়। উক্ত বিষয়ে সিআইসি এবং ইউএনএইচসিআরের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সব প্রচেষ্টা অব্যাহত আছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছুদ্দৌজা জানান, রোহিঙ্গাদের বিক্ষোভের পেছনে একটি চক্র উস্কানি দিচ্ছে। এই পুরাতন রোহিঙ্গারা খুবই দুষ্ট। তারা পরিকল্পিত ভাবে দ্বন্দ্বটা লাগাচ্ছে। ঘটনায় জড়িতদের বের করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM