সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ফুড কার্ড নিয়ে উত্তেজিত রোহিঙ্গা নারীদের ইটপাটকেল নিক্ষেপঃ আহত-১০ এপিবিএন সদস্য

ফুড কার্ড নিয়ে উত্তেজিত রোহিঙ্গা নারীদের ইটপাটকেল নিক্ষেপঃ আহত-১০ এপিবিএন সদস্য

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নতুন এবং পুরাতন রোহিঙ্গাদের মধ্যে ফুডকার্ড বৈষম্য নিয়ে ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। রোহিঙ্গা নারীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা থামাতে গিয়েই ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা ইট-পাটকেল হামলার শিকার হয়। এতে ১০/১২জন আহত হয়েছে। এসময় পরিস্থিতি থামাতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকাগুলি করে।
রবিবার (১ আগষ্ট) ভোর হতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ফুড কার্ড ইস্যুকে কেন্দ্র করে রোহিঙ্গা নারীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে।
ক্যাম্প সুত্রে জানা গেছে, এপিবিএন সদস্যরা উশৃংখল রোহিঙ্গা নারীদের শান্ত করার চেষ্টা করে। তারা এতে শান্ত না হয়ে দফায় দফায় বিভিন্ন স্পটে ইট-পাটকেল মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তারা এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিতে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে রোহিঙ্গা নারীরা ছত্রভংগ হয়ে পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে এপিবিএন এর ১০-১২ জন সদস্য আহত হয়।
এই ব্যাপারে ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম তারিক জানান, উক্ত বিষয়ে আগামীকাল সোমবার RRRC, UNCHR ও রোহিঙ্গা প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM