সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার 

টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার 

মুহাম্মদ জুবাইর।।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল আদর্শ গ্রামের মোঃ বাবুল (২৭) নামের এক জেলে। রবিবার (১আগস্ট)  ভোররাত থেকে নিখোঁজ হয়ে প্রায় ২৮ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মোঃ বাবুল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল আদর্শ গ্রাম এলাকার মৃত আবদুল গফুরের পুত্র।
সোমবার (২ আগস্ট) সকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী নৌঘাট দিয়ে একই এলাকার নুর মোহাম্মদ এর মালিকানাধীন ডিঙ্গী নৌকা দিয়ে সাগরে ৬ মাঝি মাল্লাসহ মৎস্য শিকার করতে যায়। এক সময় ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবিয়ে গেলে ৫ জেলে সাঁতরিয়ে উপকূলে আসলেও নিখোঁজ হয় মোঃ বাবুল।
নিহত বাবুলের ভাই মোঃ ইলিয়াস বলেন, পরদিন বাহারছড়া সাগর উপকুল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM