সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফ মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি ১১ আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত ২ টি মোবাইল সেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটক মাদক কারবারীরা হলেন -টেকনাফ উপজেলাধীন সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কালু মিয়ার পুত্র মোঃ হোসেন (৪০) এবং একই এলাকার মোঃ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৬)।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩ দিকে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে।  আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM