নুরুল হক সিকদার।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়া মাদ্রাসার গেইটস্থ এলাকার একটি ভবনের ছাদ থেকে এক যুবকের মৃতদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোবারক ঈদগাঁও উপজেলাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে এবং দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানিয়েছে, ভোরে নামাজ আদায় করতে যাওয়ার সময় লাশটি দেখতে পায় তারা। এবিষয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। তাদের ধারণা, এনজিও সংস্থার অফিসে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে। পরে ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ জুয়েল সরকার মৃতদেহটি উদ্ধার করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply