সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়াতে অস্ত্রসহ এক জলদস্যু গ্রেফতার

কুতুবদিয়াতে অস্ত্রসহ এক জলদস্যু গ্রেফতার

কাইছার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভূক্ত আসামী জলদস্যু আবু ওমর প্রকাশ ওমর ফারুক (৩৫) কে গ্রেফতার করা হয়েছে৷
গ্রেফতারকৃত ওমর ফারুক উত্তর ধুরুং ৪নং ওয়ার্ড়ের জহির আলী সিকদার পাড়ার মৃত কবির আহমদের ছেলে৷
বুধবার (৪আগষ্ট) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
কুতুবদিয়া থানা সুত্রে জানা গেছে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের নির্দেশে এসআই (নিঃ) মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর ধূরুং এলাকার জহির আলী সিকদার পাড়ার একটি রাস্তায় রাতভর ওঁত পেতে অবস্থায় করে। ডাকাত ওমর ফারুকের গতিবিধি পর্যবেক্ষণে রেখে ভোর রাত ৫টার দিকে এই রাস্তা দিয়ে আবু ওমর অতিক্রম করার সময় এসআই মকবুল সহ তাঁর ফোর্স ওমরের গতিরোধ করার চেষ্টা করলে ওমর পুলিশের দিকে গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে। এসময় পুলিশের পক্ষ থেকে ও অস্ত্র তাক করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে ওমর হতভম্ব হয়ে পড়ে। ততক্ষণাৎ পুলিশ তাকে ঝাপটে ধরে ফেলে৷ এসময় তার কাছ থেকে ব্যবহ্নত দেশীয় তৈরি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়৷ গ্রেফতারকৃত ওমরের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে৷
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে ওমর ফারুক নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়েছে। তিনি চিহ্নিত জলদস্যু৷ যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ মাদক ও ডাকাত মুক্ত কুতুবদিয়া গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM