সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাগরে কুতুবদিয়ায় মাছ ধরার সাম্পান দূর্ঘটনার শিকার, নিখোঁজ-১

সাগরে কুতুবদিয়ায় মাছ ধরার সাম্পান দূর্ঘটনার শিকার, নিখোঁজ-১

মো.শাহাদত হোছাইন।।
বঙ্গোপসাগরে মাছ ধরার সাম্পান থেকে পড়ে কুতুবদিয়ার শরীফুল ইসলাম মোহাম্মদ ফরহাদ (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।
সে কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজীর পাড়ার মোহাম্মদ হাসানের পুত্র।
 ৯ আগস্ট দিবাগত রাত ১২টায় মাছ ধরার সাম্পান থেকে পড়ে গিয়ে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।
দূর্ঘটনায় পতিত সাম্পানের মাল্লা মোঃ মাহমুদুল হাসান জানায়, গতরাতে আনোয়ারার গহিরা থেকে ৫জন মাঝিমাল্লাসহ সাম্পানটি সাগরে মাছ ধরতে যায়। জাল ফেলে তারা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি বড় ফিশিং বোট এসে সাম্পানটিকে ধাক্কা দেয়। ঘাতক ফিশিং বোটের ধাক্কা ধরতে গিয়ে সাগরে পড়ে গেছে বলে ধারণা করেন সাম্পানের মাঝিমাল্লারা।
এ বিষয়ে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী জানান,
বিষয়টি তিনি অবহিত হয়েছে। সাম্পানের মালিকের বরাত দিয়ে তিনি আরো বলেন, ৫টি সাম্পান দিয়ে ঘটনার পর থেকে তাকে খোঁজা হয়েছে,তবে এখনো পর্যন্ত খুঁজে পাইনি বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM