কুতুবদিয়া থানাধীন ধুরুং বাজার আজম রোডস্থ আজাদ চেয়ারম্যানের অফিসের সামনে থেকে ভূয়া পুলিশ পরিচয় প্রদানকারী ১ ব্যক্তিকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
আটক শফিউল আলম (২৩) কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মোক্তার আহমদের ছেলে।
কুতুবদিয়া থানা পুলিশ জানান, এলাকার সাধারণ জনগণ কর্তৃক ধৃত হলে ডিউটিরত পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূয়া পুলিশ পরিচয় প্রদানকারী ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। আটককৃত আসামি ১। শফিউল আলম (২৩), পিং-মোক্তার আহমদ, মাতা-আলম শাইড়, সাং-মধ্যম আমজাখালী, ৪নং ওয়ার্ড, বড়ঘোপ, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজারের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় পেনাল কোড ধারা-১৭০/৩৮৪/
৩৪২/৫০৬ অনুযায়ী রুজু করা হয়েছে।যার নং -২।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর হায়দার বলেন, পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানীকারী এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট যুবককে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply