সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের হ্নীলায় ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৪ জন আটক 

টেকনাফের হ্নীলায় ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৪ জন আটক 

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৯হাজার ৯৫০পিস ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- টেকনাফের ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র জাফর আলম (৪৩), তার পুত্র পারভেজ (১৯) ও নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম।
১০ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯৫০পিস ইয়াবা পাওয়া যায়।ধৃত ৪ জনকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM