লিটন কুতুবী।।
কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নে ষাটোর্ধ্ব বয়স্কদের কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আওতায় বয়স্কভাতা প্রদান করছে। সরকারি বয়স্কভাতা থেকে বঞ্চিত মানুষের মাঝে ২০১৭ সন হতে কোস্ট ফাউন্ডেশন এ সহায়তা প্রদান শুরু হয়েছে।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম চৌধুরীর নির্দেশে ষাট উর্ধ্বে বয়স্ক প্রবীণদের তালিকা তৈরী করে ১০০ জনকে কোস্ট ফাউন্ডেশন সরকারি বয়স্কভাতার সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জনপ্রতি ৫০০ টাকা করে ভাতা প্রদান করে আসছে। এ পর্যন্ত কোস্ট ফাউন্ডেশনের ভাতাভোগীর মধ্যে ৩০ জন মৃত্যুবরণ, সরকারি বয়স্কভাতার তালিকায় নাম অর্ন্তভূক্তি করণের কারণে বাদ পড়ে যায়।
প্রজেক্ট ম্যানেজার দিদারুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে উত্তর ধুরুং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বর্তমানে মোট ৭০ জন বয়স্ক লোক এ ভাতা পাচ্ছেন। কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ উত্তর ধুরুং ইউনিয়নের ষাটের উর্ধ্বে বয়সের প্রবীণ মারা গেলে তাদের দাফন,কাফনের জন্য দুই হাজার টাকার অনুদানও প্রদান করে থাকেন।
Leave a Reply