সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে বাথরুমের সিলিং থেকে ইয়াবা উদ্ধার, আটক-১ 

টেকনাফে বাথরুমের সিলিং থেকে ইয়াবা উদ্ধার, আটক-১ 

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়ায়  একটি ঘরে অভিযান চালিয়ে বাথরুমের সিলিংয়ের ভেতর অভিনব কায়দায় মজুদ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

১২ আগষ্ট রাত ১০টার দিকে কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটক মোঃ আব্দুস শুক্কুর (৪৫) টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র।

সুত্র জানায়,  মাদক মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ আব্দুস শুক্কুর (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে  ঘরের বাথরুমের সিলিং এর ভেতর মজুদ করে রাখা ২হাজার ৭শ পিস ইয়াবা সহ মোঃ আব্দুস শুক্কুরকে আটক করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM