সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন

কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন

কাইসার সিকদার।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (১৮আগষ্ট) বিকেল সাড়ে তিনটায় স্থানীয় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়৷
বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী৷
এতে বিশেষ অতিথি ছিলেন, কুতুবদিয়া – মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক৷
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, জেলা আ’লীগ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, সহ-সভাপতি মাহাবুল আলম মাতবর, সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোঃ তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, উপজেলা আ’লীগ সদস্য রমিজ আহমদ কুতুবী, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ছরওয়ার আলম ছুট্টু, কুতুবদিয়া উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি মনির আহমদ মাতবর, জাতীয় শ্রমিকলীগ সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ প্রমুখ৷
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সিঃ সহ-সভাপতি মৌঃ মোঃ তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, দপ্তর সম্পাদক মাষ্টার আবু ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক কাইমুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবী, যুবলীগ যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন সহ বড়ঘোপ ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামীলীগ নেতৃবৃন্দ৷
কক্সবাজার জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ইতিহাস সাক্ষী দেয় সমগ্র জাতিকে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাপিয়ে পড়তে ৷ বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম৷
সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, ৭৫ এর ঘাতকেরা বঙ্গবন্ধুকে শুধু ভয় পায়নি, বঙ্গবন্ধুর রক্তকে ও ভয় পেয়েছিল, বঙ্গবন্ধুর নিতর দেহকে ও ভয় পেয়েছিল সেজন্য ঢাকায় বঙ্গবন্ধুর লাশ দাফন করতে না দিয়ে টুঙ্গি পাড়ায় পাঠিয়েছিল৷ বঙ্গবন্ধুর মৃত্যুর শোক আজ শক্তি হয়ে আমাদের মাঝে বিরাজ করছে৷ তিনি আগামী স্থানীয় ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাগিদ দেন৷
পরে উপস্থিত নেতৃবৃন্দ ধূরুং ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায়ও যোগদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM