সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঝিলংজা বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমীর সুইমিংপুলের পানিতে ডুবে ২ শিশু নিহত

ঝিলংজা বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমীর সুইমিংপুলের পানিতে ডুবে ২ শিশু নিহত

একরাম জুয়েল।।
কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ সংলগ্ন বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমীর পরিত্যক্ত সুইমিংপুলের পানিতে পড়ে ২ শিশু নিহত হয়েছে।
নিহতরা হলেন, আবরার (৭) এবং জায়ান (৮) নামে দুই শিশু নিহত হয়েছে। নিহত শিশু জায়ান জানারঘোনা ৩নং ওয়ার্ডের রাশেদুল করিমের ছেলে এবং নিহত আবরার জায়ানের খালাতো ভাই। আবরারের বাসা খরুলিয়া। সে  বাবা-মার একমাত্র ছেলে। গেল দুইদিন আগে আবরারকে সাথে নিয়ে তার মা পাওয়ার হাউজ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ সংলগ্ন বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমী এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিকেল ৪ টার দিকে  আবরার এবং জায়ান দুজনেই খেলতে বাসা থেকে বের হয়। ঘন্টা পার হওয়ার পরে ও বাসায় ফিরে না আসায় জায়ানের পরিবার যায়ান কে আসেপাশে খুঁজতে বের হয়। কোথাও সন্ধান না পাওয়ায় আশেপাশের লোকজন থেকে খোঁজ-খবর নিয়ে সুইমিংপুলের দিকে যায়। সেখানে সুইমিংপুলের পাড়ে জায়ানের জুতা দেখে তার পরিবার সন্দেহ করে পানিতে নামে এবং জায়ানের সন্ধান পায়। জায়ানকে পাওয়ার ১৫-২০ মিনিট পরে আবরারকে ও খুঁজে পায় তারা।
আজ বৃহস্পতিবার রাত ১১ টায় নিহত জায়ানের জানাজার নামাজ হাজিপাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM