সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
২১আগষ্ট গ্রেনেড হামলা ও শোক দিবসের আলোচনা সভার আয়োজন কুতুবদিয়া শ্রমিকলীগের

২১আগষ্ট গ্রেনেড হামলা ও শোক দিবসের আলোচনা সভার আয়োজন কুতুবদিয়া শ্রমিকলীগের

কাইছার সিকদার।।
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জাতীয় শ্রমিকলীগ কুতুবদিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১আগষ্ট) বিকেল ৪টার দিকে  কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর৷
মাওলানা শাহা ইউনুস এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজম সিকদার, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ আহমদ কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, আলী আঃ ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, লেমশিখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদিকা সাবেকুন নাহার আরজু, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, বাস্তুহারা লীগ আহ্বায়ক মুনির আহমদ মাতবর, উপজেলা কৃষক লীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, উপজেলা যুবলীগ সদস্য খাইরুল বশর, যুবনেতা কাইমুল হুদা বাদশা, শ্রমিক নেতা মকসুদ আহমদ, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মোদাচ্ছের, ছাত্রলীগ নেতা শরীফ নেওয়াজ জুয়েল প্রমুখ৷
সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগষ্ট শুধু শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নয়, আওয়ামী লীগকে নেতৃত্ব শুন্য করার জন্যই এই বর্বর নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল৷ সেদিন মুহুর্মুহু বোমার আঘাত ও ব্রাশ ফায়ার থেকে বেঁচে আসছেন। মহান আল্লাহ সেদিন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছিলেন৷ ৭১এর পরাজিত শক্তি বারবার তাদের নগ্ন চরিত্র প্রকাশ করছে৷ সাম্প্রদায়িক শক্তি এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে তাদের ঘৃণ্য ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। আমাদের আরো সতর্ক হতে হবে৷ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে বারবার নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে শেখ হাসিনার হাতে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা৷
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহমদ, সদস্য নুর মোহাম্মদ বাদশা, নেচারুল ইসলাম, আবদুল মালেক, রমিজ আহমদ, খোকন চৌধুরী মাহিন,  ইকবাল হোসেন ওয়াসিম, নাছির উদ্দিন, আনছারুল করিম, নুরুল আলম, নাজের হোসেন, নীলু দাশ, জুলুরাম দাশ, শলীল কুমার দেওয়ানজি সহ উপজেলা আ’লীগ শ্রমিকলীগ  ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM