সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া স্কুল ছাত্র মাহির লাশ ২৯ ঘন্টা পর উদ্ধার 

কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া স্কুল ছাত্র মাহির লাশ ২৯ ঘন্টা পর উদ্ধার 

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ২ বন্ধু গোসল করতে নামলে ও নিখোঁজ ছাত্র ইরফানুল হক মাহি (১৫) এর লাশ ২৯ ঘন্টা পর উদ্ধার করা  রয়েছে।
উদ্ধার হওয়া মাহি কক্সবাজার শহরের টেকপাড়া কালুর দোকানস্থ পেট্রোল পাম্প এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।
রোববার (২২ আগস্ট) রাত ১০ টার দিকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ মাহির স্বজনরা জানান,  শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে তার বন্ধু ওয়াহিদকে সঙ্গে নিয়ে মাহি কক্সবাজার সৈকতে ঘুরতে যায়।সেখানে  বিকেলে সাড়ে ৫ টার দিকে সুগন্ধা পয়েন্টে তারা গোসলে নামে। হঠাৎ মাহি ও ওয়াহিদ ঢেউয়ের তোড়ে সাগরের গভীরে ভেসে যায়। তার বন্ধু ওয়াহিদকে উদ্ধার করার ২৯ ঘন্টা পর নিখোঁজ মাহির লাশ কলাতলী হোটেল সায়মন বীচ পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে ।
লাইফগার্ড সদস্যরা জানান, মাহি ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একসময় পানিতে ভাসতে ভাসতে সমুদ্রের গভীরে চলে যায়। তাদের ভেসে যেতে দেখে উপস্থিত লাইফগার্ড সদস্যরা ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও তার বন্ধু মাহির সন্ধান পাননি। তবে ২৯ ঘন্টা পর নিখোঁজ মাহির লাশ কলাতলী হোটেল সায়মন বীচ পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টের যেখানে তারা গোসলে নেমে ভেসে যায়। সেখানে এবং আশপাশের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান তৎপরতা অব্যাহত ছিল। ২৯ ঘন্টা পর নিখোঁজ মাহির লাশ কলাতলী হোটেল সায়মন বীচ পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM