সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার হারাশিয়ায় বাঁশের সাঁকোঃ ঝুঁকি নিয়ে পারাপার

উখিয়ার হারাশিয়ায় বাঁশের সাঁকোঃ ঝুঁকি নিয়ে পারাপার

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া উপজেলাধীন রাজাপালং বটতলী হারাশিয়া খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি বর্ষায় ভারী বর্ষণ ও পাহাড়ীর ঢলের স্রোতের টানে কোথায় যেন হারিয়ে যায় তা কেউ বলতে পারে না। যোগাযোগ সচল রাখার জন্য এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোলতান আহমদ পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বাঁশ, গাছ সংগ্রহ পূর্বক গ্রামবাসীর সহায়তায় ফের নির্মাণ করে বাঁশের সাঁকো। এভাবে চলছে শত বছর।
রাজাপালং, দোছরী, করইল্লাঘোনা, হরিণমারা, খালকাচাপাড়া, হারাশিয়া, বাগানপাড়া, খয়রাতি পাড়াসহ ৮ গ্রামের শিক্ষার্থী, মুসল্লীসহ প্রায় ১৮ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বর্ষায় আপন দেশে পরবাসের জীবনযাপন করতে হচ্ছে যুগযুগ ধরে।
স্থানীয় গৃহবধু সুমি জানান, এ সাঁকো পার হয়ে উপার থেকে খাওয়ার পানি আনতে গিয়ে কতই না বিপদের সম্মুখিন হতে হয়েছে তার কোন ইয়াত্তা নেই। দয়া করে আপনারা লিখুন আমাদের এ দীর্ঘ বাঁশের সাঁকোটি অন্ততঃ পক্ষে ফুটব্রীজে পরিণত হউক।
খালকাচা পাড়া গ্রামের কয়েকজন শিক্ষার্থী জানান, একটি মাত্র ব্রীজের অভাবে এপারে প্রায় শতাধিক শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে যেতে পারে না।
খয়রাতিপাড়া গ্রামের মসজিদের ইমাম মাওলানা নুরুল আমিন জানান, কোন প্রসূতি মায়ের আল্লাহর রহমতে যদি ভূমিষ্ট না হয় তাহলে তার মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই।
স্থানীয় ইউপি মেম্বার শাহজাহান জানান, জনগুরুত্বপূর্ণ বটতলী দোছরী হারাশিয়া খালের উপর একটি সেতু নির্মাণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সোলতান আহমদ জানায়, বেশ কয়েকবার আবেদন নিবেদন করার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বস্ত করলেও তা শুধু লোক দেখানো।
এব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বাঁশের সাঁকোর উপর দিয়ে মোটর সাইকেল চলাচল করতে পারে। তাই এখানে ফুটব্রীজের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM