কক্সবাজার সদরের দরগাহ্ নামক স্থানে আরকান সড়কে মোটর সাইকেল-টয়োটা হ্যারিয়ার গাড়ির মূখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মোঃ শাহ মোয়াজ্জেম খান মারা যায়।
নিহত ব্যক্তি লালমনিরহাট এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার খানের ছেলে ও কক্সবাজার সদরে কর্মরত স্কয়ার ফার্মা সিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১ টার দিকে খরুলিয়া বাজারের কাছাকাছি দরগাহ্ নামক এলাকায় গাড়ি চাপায় নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো-ঘ-১৭-১৭৭৪) গাড়িটি উল্টো দিক থেকে তীব্রগতিতে মোটর সাইকেলটিকে আঘাত করে। এতে মোটর সাইকেল আরোহী চলন্ত একটি বাসের জানালায় ছিটকে পড়ে জানালার কাচ ভেঙ্গে যায় এবং মোটর সাইকেলটি টয়োটার নীচে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। স্হানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে মুমূর্ষ অবস্হায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টীম ঘটনাস্হলে উপস্হিত হয়ে ধুমড়ে-মুছড়ে মোটর সাইকেল এবং টয়োটা হ্যারিয়ার গাড়িটি নিজ হেফাজতে নিয়ে যান।
Leave a Reply