সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা থেকে সমিতি
পাড়া পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ১নং ওয়ার্ড়ের স্থানীয় সচেতন লোকজন।
শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪ টার দিকে কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন অবহেলিত এলাকাবাসীর ব্যানারে শতশত যুবক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তফা সরওয়ার, সিকান্দার আবু জাফর হিরো, শফি আলম, মাষ্টার নুরুল হাশেম, এম আতিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে ৪০-৫০ হাজার মানুষের বসবাস। শহরের ১নং ওয়ার্ডের মানুষের একমাত্র চলাচলের প্রধান সড়ক বালিকা মাদ্রাসা থেকে সমিতিপাড়া পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। এই সড়ক সংস্কারে
পৌর কর্তৃপক্ষের কোন ধরনের উদ্যোগ নেই।
একটু বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে রাস্তায়। পানি চলাচলেও নেই কোন নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচলে গাড়ি দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনায় পতিত হয়ে আহত হচ্ছে শতশত শিশু, নারী-পুরুষ। সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানববন্ধন থেকে অনুরোধ জানানো হয়। মানববন্ধনে সমিতিপাড়া এলাকার শতশত যুবক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM