শনিবার (২৬ জুন) দুপুরের দিকে আদিনাথ জেটি সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে মহেশখালীর আদিনাথ জেটি সংলগ্ন প্যারাবনে লাকড়ি কুড়াতে যান সাত নারী। এসময় উপকূলীয় বনবিভাগের সদর বিটের সদস্যরা ওই নারীদের ধাওয়া করে। এক পর্যায়ে খুকি দে ও শিব্রা দে প্যারাবন সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। অপরাপর নারীরা বাড়িতে ফিরে আত্মীয় -স্বজনদের খবর দিলে খুকি দে’র লাশ উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে যায়।
এদিকে, শিব্রা দে’কে মুর্মুষূ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযুক্ত বন বিভাগের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
Leave a Reply