কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের মুরাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া।
নিহতেরা হলো, রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের পুর্ব মুরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের পুত্র জনি (৫)।
রোববার সকাল ১০ টার দিকে জোয়ারিনালা ইউনিয়নের পুর্ব মুরাপাড়া স্থানীয় মসজিদের পুকুরে তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী রাশেদ কামাল জানান, আমরা মসজিদের পাশে একটি ঘর নির্মানের কাজ করতেছিলাম। সকাল সাড়ে ১০ টার দিকে নাস্তা করতে দোকানের দিকে যাওয়ার সময় দুজনকে পুকুরে ভাসতে দেখি। তাদের তৎক্ষণাৎ উদ্বার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, তারা দুইজন বেশ ভাল বন্ধু। সকাল থেকে পুর্ব মুরাপাড়া জামে মসজিদের মাঠে দীর্ঘক্ষণ খেলাধুলা করেছে। খেলার এক পর্যায়ে ওই মসজিদের পুকুরে তারা গোসল করতে গেলে দুর্ঘটনাবশতঃ পানিতে ডুবে মৃত্যু হয় বলে ধারনা করা হয়।
তাছাড়া, দুই পরিবারের ২ জনই একমাত্র ছেলে সন্তান ও ছোট্ট দুই বন্ধুর মৃত্যুতে জোয়ারিয়া নালার পুর্ব মুরাপাড়া এলাকাজুড়ে শোক বিরাজ করছে।
এদিকে, রামু থানা পুলিশের পুলিশ উপ পরিদর্শক আজাদের নেতৃত্বে একটি দল ও জোয়ারিয়ানালা ইউনিয়ন চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান স্থানীয়রা।
Leave a Reply