কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এতে আরো ১০ জন আহত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান, রাবার বাগান মোড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ। এ মোড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ড ভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন। এর মধ্যে বাসটির চালক সহ কয়েক জনের অবস্থা আশংকাজনক।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান- দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply