কাইসার সিকদার।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলা যুবলীগের আওতাধীন কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি আওরঙ্গজেব মাতবর, বিশেষ অতিথি সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আহমদ উল্লাহ মাষ্টার, আসাদ উল্লাহ চৌধুরী এবং মিজবাহ উদ্দীন ইকু প্রমুখ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী,
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সেলিম উদ্দিন লিটন।
এতে সভাপতিত্ব করেন কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ মীর কাশেম৷
কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল উদ্দিন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রমিজ কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়নের আহ্বায়ক আজমগীর মাতবর, ধুরু নৌকার চেয়ারম্যান প্রার্থী আজম সিকদার।
শোক সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ৷
Leave a Reply