সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি।।
লেমশীখালী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী, খতমে কোরান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে৷
৩১ আগস্ট (মঙ্গলবার) কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৩নং লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজীর পাড়ার চৌরাস্তা সংলগ্ন মাঠে এ আলোচনা সভা, খাবার বিতরণ ও মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে লেমশীখালী ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রাসেল এর সভাপতিত্বে ও অত্র ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন কুতুবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এবং ৪নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি এ.টি.এম শাহ-আলম কুতুবী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও এমইউপি মুহাম্মদ নেজামুল হক (প্যানেল চেয়ারম্যান), কুতুবদিয়া উপজেলা বাস্তহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, ৮নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সম্পাদক ইসমাইল হোছাইন কুতুবী, আওয়ামী নেতা মুহাম্মদ আব্দুল মালেক, ইসমাঈল হোছাইন কুতুবী, নুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে আত্মীয়স্বজনসহ ১৭ জনকে হত্যা করে। ইতিহাসে এই দিনকে কালো দিন হিসাবে চিহ্নিত করে জাতীয় শোক দিবস হিসাবে পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের রাজনীতিতে জনসাধারণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার সুফল যখন বাংলার জনগণের নিকট পৌঁছে দিচ্ছিলেন তখনই দেশী-বিদেশী চক্র সম্মিলিতভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে।
বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম-বর্বরোচিত হত্যাকান্ডে দেশবাসী হতবিহবল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। অনুষ্ঠানে দলের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply