সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে এক পেশাদার চোর ও ছিনতাইকারী আটক

কক্সবাজার শহরে এক পেশাদার চোর ও ছিনতাইকারী আটক

শহর প্রতিনিধি।।
কক্সবাজার শহরে এক পেশাদার চোর ও ছিনতাই কারীকে আটক করছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি।
আটক হাসান (২৫) কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার ইসমাইলের পুত্র।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শহর পুলিশ ফাঁড়ি গোলদিঘী পাড় এলাকা থেকে তাকে আটক করে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম অভিযান চালিয়ে গোলদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করে। আটক পেশাদার চোর ও ছিনতাইকারী হাসান (২৫) কক্সবাজার পৌরসভাধীন নতুন বাহারছড়া এলাকার ইসমাইলের এর পুত্র। উক্ত আসামি দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও দোকানপাটে চুরি করে আসছে। কক্সবাজার সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম শেষে উক্ত আসামীকে আজ ২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতি ৬ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM