সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জোয়ারিয়ানালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য সংগঠনের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

জোয়ারিয়ানালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য সংগঠনের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুতে জোয়ারিয়ানালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য সংগঠনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে রামুর জোয়ারিয়া নালা এস এম সাঁচি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা
ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দীন আহমেদ প্রিন্স ও জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবছার কামাল সিকদার ও সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সিকদার প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন -জোয়ারিয়ানালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শুক্কুর মিয়া কোম্পানি।
এতে জোয়ারিয়ানালা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমিক দর্শক স্রোতা এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এস এম সাদ্দাম হোসাইন,জোয়ারিয়া
নালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকলের বিপদ আপদে সবসময় পাশে থাকার কথা ব্যক্ত করেন এবং পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। প্রতিবছর এই আয়োজন করার জন্য সভাপতি ও সম্পাদকের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে, রামু জোয়ারিয়ানালা শ্রমিক একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন মালিক একাদশ। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM