সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন
কাইছার সিকদার।।
কুতুবদিয়ায় আসন্ন ইউপি নির্বাচনে অবাদ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আলী আকবর ডেইল, লেমশীখালী, উত্তর ধূরুং ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুতুবদিয়া থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া থানার উপ পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার, প্রধান অতিথির ঈবক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নুরের জামান চৌধূরী, উপজেলা রিটার্নিং অফিসার জামসেদুল ইসলাম সিকদার, থানার উপ পরিদর্শক রায়হান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা ও লেমশীখালী ইউপি রিটার্নিং অফিসার আমজাদ হোসেন, থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন, উপ পরিদর্শক শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাদ সুষ্ঠু ও পরিচ্ছন্ন করতে প্রশাসনের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে, দখলবাজি কিংবা ভোট ছিন্তাই করার কোন প্রশ্নই উঠেনা৷ কুতুবদিয়ায় একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই আমরা৷ নির্বাচন সুষ্টু করার লক্ষ্যে নিজ নিজ এলাকায় প্রার্থীদের সহযোগিতার আহ্বান করেছেন তাঁরা৷
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মতামত প্রকাশ করেন, রেজাউল করিম, আব্দুল লতিফ ও সাধারণ সদস্য সুজন সিকদার, নুরুল ইসলাম প্রমুখ৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবদুল মালেক৷
উল্লেখ্য, গত ১০, ১১ সেপ্টেম্বর কৈয়ারবিল, দক্ষিণ ধুরুং, বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।
Leave a Reply