সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন সদস্য নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন সদস্য নিহত

এমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ায় সড়কে সিএনজি উল্টে সম্বল চাকমা (৪৩) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক এএসআই  নিহত হয়েছেন।

নিহত এএসআই সম্বল চাকমা উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়া এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।

বৃহস্পতিবার উখিয়া টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, সকালে ছুটি শেষে এএসআই  সম্বল চাকমা বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহন করা সিএনজি অটো রিকশার সামনে হঠাৎ একটি কুকুর চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, আহতকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM