সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল

উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল

প্রেস বিজ্ঞপ্তিঃ
ককসবাজারের উখিয়া প্রেসক্লাবে র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের বর্তমান সহকারী সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল। সদ্য অপসারিত সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুলের স্থলাভিষিক্ত হলেন বাবুল। প্রেসক্লাবের নির্বাচিত ১১ জন বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের ৯ জন সদস্যের অনাস্থার প্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ ধারা ৪ উপধারা খ অনুযায়ী আমানুল হক বাবুল এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, কমরুদ্দিন মুকুল প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্নসাত সহ সংগঠন বিরোধী নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এতে ক্লাবের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় কার্যনির্বাহী পরিষদ উক্ত সিদ্বান্ত গ্রহন করলে সাধারণ সম্পাদক হিসেবে মুকুল দায়িত্ব পালনের যোগ্যতা হারায়। ফলে তার স্থলে আমানুল হক বাবুল বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, আমানুল হক বাবুল স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ছাড়া ও ইতিপূর্বে প্রেসক্লাবের ২ বারের সহ- সভাপতি সহ প্রতিষ্টাকালীন সময় থেকে বিভিন্ন পদে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন ।ক্লাবের দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM