সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সৈকতে ভেসে যাওয়া নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৮ ঘন্টা পর উদ্ধার 

সৈকতে ভেসে যাওয়া নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৮ ঘন্টা পর উদ্ধার 

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যাওয়া স্কুল ছাত্র ইশরার ইসনাইন আসেফ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত ইশরার আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২৮ জুন) সকাল ৯ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সৈকতে পোনা আহরণকারী জাহাঙ্গীর আলম বলেন, সকালে পোনা আহরণের সময় মৃতদেহটি সাগরের ভাসতে দেখে আমরা ৪ জন মিলে উদ্ধার করে তীরে নিয়ে আসি এবং বিষয়টি লাইফ গার্ড সদস্য ও ট্যুরিস্টকে জানাই।
সৈকতে কর্মরত লাইফগার্ডের ইনচার্জ মোঃ ওসমান বলেন, নিখোঁজ ইশরার আবরারের সন্ধানে আমরা রোববার থেকে প্রচেষ্টা চালাচ্ছি। সকালে কয়েকজনের কাছে খবর পাই তারা একটি মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার তৎপরতায় অংশ নিই।
কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি পিন্টু কুমার রায় জানান, নিখোঁজের প্রায় ২৮ ঘন্টা পর এ মৃতদেহ উদ্ধার হলো। এ ঘটনায় রোববার উদ্ধার হওয়া মিরকাত নামে একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি পিন্টু কুমার রায় জানান, মৃতদেহ উদ্ধারের খবর কক্সবাজার সদর থানা পুলিশ ও নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসেছেন।
প্রসঙ্গত, গতকাল রোববার সকাল ৮ টার দিকে সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যায় দুই শিক্ষার্থী। মিরকাতকে ঘটনার কিছু সময় পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM