আটক মজিবুল আলম (৫১) ক্যাম্প-২ (ওয়েস্ট) ব্লক-ডি/৪, সি-২ এর বাসিন্দা মৃত বদিউল আলমের পুত্র বলে জানা গেছে।
২৮ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উখিয়ার মধুছড়া ২নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ১৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মধূরছড়া ২নং ক্যাম্পে মজিবুল আলমের বসত-ঘরে অভিযান চালায়। সেখান থেকে ২হাজার ৩০পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১হাজার ৮শ ৩৫টাকা ও ৬হাজার ৫শ টাকার জাল নোট উদ্ধার করে। এসময় আরো ২/৩জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ নাঈমূল হক জানান,ইয়াবা, নগদ ও জাল টাকাসহ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামীদের ব্যাপারে মামলার পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply