সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চলে গেলেন কক্সবাজারের শতবর্ষী নারী গুলবাহার

চলে গেলেন কক্সবাজারের শতবর্ষী নারী গুলবাহার

 

বেলাল আজাদ।।

কক্সবাজার জেলার শতবর্ষী নারী গুলবাহার বেগম ১০৭ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একমাত্র পুত্র আবদুল ছমদ (৮৭)।

১৯১৫ সালের ২৩ জানুয়ারী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে জন্ম গ্রহণকারী গুলবাহার বেগম ১১ অক্টোবর ২০২১ ইং একই (জালিয়াপালং) ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে নিজগৃহে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন), একই দিন সকালে সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়। শতবর্ষী নারী মরহুমা গুলবাহার বেগম সোনাইছড়ি গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।

মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র পুত্র সহ অসংখ্য নাতী-নাতনী, পুতি-পুতনী ও সুতি-সুতনী (৫ম প্রজন্ম) রেখে যান। ব্যাক্তিগত ও সাংসারিক জীবনে অত্যন্ত পরহেজগার-পর্দানশীন, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এই মহীয়সী নারী তাঁর জীবদ্দশায় ১ম ও ২য় বিশ্ব যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM