রামুতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে ডুবে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
Leave a Reply