সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
আসন্ন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবারি বাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় গিয়াস উদ্দিন চৌধুরীর অজস্র সমর্থকদের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে। এই প্রার্থী হলদিয়াবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হলদিয়ার জনমণে আস্থার জায়গা করে নিয়েছে বলে জানান অত্র ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
জনসভায় গিয়াস উদ্দিন চৌধুরীর চাচা হলদিয়া পালং ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক পাঁচ বারের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব বাদশাহ মিয়া চৌধুরী স্বশরীরে উপস্থিত ছিলেন। তিনি এসময় বলেন, “এবারের নির্বাচনে আমার দীর্ঘ ২৫ বছরের চেয়ারম্যানের প্রতিনিধিত্ব আবারো আমরা স্বপরিবার,গোষ্ঠী এক হয়ে আমার ভাতিজা গিয়াস উদ্দিন চৌধুরীকেই করব ইনশাল্লাহ।”
এসময় চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আমরা চৌধুরী পরিবার স্বাধীনতার পর থেকেই সাধারণ মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য,বস্ত্র,চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান, এলাকার মসজিদ,মাদ্রাসা,কবরস্থান সহ সকল সামাজিক প্রয়োজনে অগ্রণী ভূমিকা রেখে আসছি।আগামীতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।”
চৌধুরী পরিবারের ঐক্যতা ও বর্তমান নির্বাচনী অবস্থান দেখে স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা দীর্ঘদিন এমন একটি সময়ের অপেক্ষায় ছিলাম যা এবারে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং বিজয় সুনিশ্চিত করে ইনশাল্লাহ আগামীর হলদিয়ার অভিভাবক হবেন জননেতা গিয়াস উদ্দিন চৌধুরী।”
জনসভায় নাসির উদ্দিনের সঞ্চালনায় বাদশাহ মিয়া চৌধুরীর সন্তান মাহবুব আলম চৌধুরী, বদিউল আলম চৌধুরী, অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী,আবুল আজম চৌধুরী,বাদশাহ মিয়া চৌধুরীর নাতী মামুন চৌধুরী, ডাঃ জহির উদ্দিন সহ প্রমুখ স্থানীয় আলেম সমাজ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
Leave a Reply