সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএনকে ৩টি গাড়ি দিল ইউএনএইচসিআর

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএনকে ৩টি গাড়ি দিল ইউএনএইচসিআর

উখিয়া প্রতিনিধি।।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে তিনটি গাড়ি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে গাড়ি তিনটি হস্তান্তর করা হয়।
গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে মিস ইটা সুকি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন এবং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতার করায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হককে ধন্যবাদ জানান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত-ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এপিবিএনকে গাড়ি প্রদান করায় ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা যেন অব্যাহত থাকে তার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM