সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্টঃ ১৪ মাঝিমাল্লা অগ্নিদগ্ধ, ৬ জনকে ঢাকায় প্রেরণ

কুতুবদিয়ায় ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্টঃ ১৪ মাঝিমাল্লা অগ্নিদগ্ধ, ৬ জনকে ঢাকায় প্রেরণ

বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়ায় ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্ট হয়ে ১৪ মাঝিমাল্লা অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা। রোববার ৬ জনকে ফের ঢাকায় রেফার করা হয়েছে বলে ডা.রেজাউল হাসান নিশ্চিত করেন।
শনিবার রাত ৯ টার দিকে কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নৌকার মাঝি মামুনের বরাত দিয়ে কোম্পানি আনসার মিস্ত্রি জানান, ২২ জন মাঝিমাল্লা নিয়ে অবরোধের পর মাছ মারতে যায় ফিশিং ট্রলারটি। ঘাটের কাছে ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্ট হয়ে ৩টি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পরে তেলের ১০টি ব্যারেলেও আগুন লাগে। এক সময় পুরো বোটে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ আড়াই ঘন্টায় আগুন পুড়ে যায় নৌকার সব জিনিসপত্র। এতে নৌকার ১৪ জন লোক আগুনে পুড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
ক্ষতিগ্রস্থ ফিশিং বোটটি দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার নুরুল আবচারের আপন ভাই আনসার মিস্ত্রির বলে জানা গেছে।  তিনি জানান, আগুনে পুড়ে ফিশিং বোটের কমপক্ষে দেড়কোটি টাকার জিনিসপত্র ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাঝি-মাল্লাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM