সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় সমবায় দিবস পালিত

কুতুবদিয়ায় সমবায় দিবস পালিত

কাইসার সিকদার।।

যথাযোগ্য মর্যাদায় কুতুবদিয়া উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২১ পালিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আযোজনে দিবসটি পালিত হয়েছে।

জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ডাক্তার মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় সমবায়ী সাইফুল ইসলামের কোরআন পাঠ করেন। উপজেলা সমবায় অফিসার ওসমান গণির স্বাগত বক্তব্য শেষে তাঁর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, ইউডিএফ মোঃ জামাল উদ্দিন,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী,মুক্তিযোদ্ধা ভোলা নাথ দাশ, সাংবাদিক মোঃ কাইছার সিকদার, সাইদুল মনির, কুতুবদিয়া উপজেলা মডেল কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন,কিরণপাড়া আশ্রায়ন প্রকল্পের সাধারণ সম্পাদক ফরিদ আলম, উপজেলা নছিমন মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আজম, উপজেলা অটোরিক্সাচালক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ রমিজসহ গণমাধ্যমকর্মী, উপজেলা সমবায়ী সদস্যগণ উপস্হিত ছিলেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন সংস্হা (আসক) সহজ হস্তে উপকার ভোগী ঋন হিসিবে কিরণপাড়া আশ্রায়ন প্রকল্পের ১৪ জনকে ২০ হাজার করে তিন লক্ষ ২৮ হাজার টাকা চেক বিতরণ করেন।

সভাপতি ইউএনও ডাঃ মোঃ নুরের জামান চৌধূরী বলেন, প্রধানমন্ত্রী আশ্রায়ন প্রকল্পের আওতায় যারা আছেন তারা সৌভাগ্যবান। সরকার তাদের ঘর ও ভিটি রেজিষ্ট্রিসহ মালিকানা খতিয়ান করে দেন। সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ,ড্রাইভিং প্রশিক্ষণ, শুঁটকি প্রক্রিয়া জাতকরণ, কুঠির শিল্প প্রশিক্ষণ ইত্যাদির সুযোগ সুবিধা রয়েছে। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি রাজ, সমবায়ের মাধ্যমে দলগত ব্যবসা করার জন্য উপস্হিত সবাইকে আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM