“শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মূলনীতি” এই স্লোগানের বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষ থেকে কুতুবদিয়ার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, মাস্ক ও খাবার পানি বিতরণ করেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তাসরিফুল হোছাইন পিউলি৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ মামুন, সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ ধূরুং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা আনছার উদ্দিন, রিপন, সরোয়ার, ফোরকান, তৌহিদুল ইসলাম ফোরকান, ইয়াসিন, সিফাত, রাব্বি, আরিফ, জায়েদ, রাকিব, নোমান, হেফাজ, বাদশা সহ আরো অনেকে৷
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তাসরিফুল হোসাইন পিউলি বলেন, রাজনৈতিক অঙ্গীকার নয় শুধু, সামাজিক ও মানবিক দায়বদ্ধতাও আমাদের পথচলার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা প্রগতিশীল সমাজ বিনির্মাণে যেমন ইস্পাতদৃঢ়, তেমনি সময়ের প্রয়োজনেই কুসুম-কোমল হৃদয় নিয়ে বন্ধু হয়ে আমরাই ছাত্রসমাজের পাশে থাকি।
এদিকে, বিতরণকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে-স্কেল, কলম, রাবার, কাটার। ইতোমধ্যেই শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের এই নেতা-কর্মীরা।
Leave a Reply