সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে আল- মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র যাত্রা শুরু

কক্সবাজারে আল- মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র যাত্রা শুরু

এহসান কুতুবী।।

বিশ্বমানের পর্যটন নগরী গড়ার প্রত্যায়ে পর্যটকদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে কক্সবাজারে আল-মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সরকার অনুমোদিত এই এজেন্টে দেশ-বিদেশের বিমানের টিকেট ছাড়াও প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ নানা পর্যটন স্পটের টিকেট পাওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় লাবণী পয়েন্টের মোটেল লাবণী সংলগ্ন নতুন অফিসে ফিতা কেটে আল-মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

ট্রাভেলসের স্বত্বাধিকারী নাঈম উদ্দিন বাবু জানান, পর্যটননগরী ছাড়াও দেশি-বিদেশি ভ্রমণ পিপাসু মানুষদের জন্যই আমার এই প্রচেষ্টা। চলমান উন্নতির সঙ্গে দেশের পর্যটন খাতে শামীল হতে যুক্ত হয়েছে আমার এই প্রতিষ্ঠান। এখানে সার্বক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত থাকবে। গ্রাহকদের সেবা দিয়ে তাদের বিশ্বাস অর্জনই অমাদের মূল উদ্দেশ্য।

তিনি জানান, আল-মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এ দেশ-বিদেশের বিমানের টিকেট ছাড়াও প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ নানা ধরণের পর্যটন স্পটের টিকেট পাওয়া যাবে। গ্রাহকের সুবিধার্থে আকর্ষনীয় প্যাকেজ ট্যুরের ব্যবস্থাও করছি আমরা। আমি চাই ভ্রমণ পিপাসুদের প্রিয় প্রতিষ্ঠান হোক আল-মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর, সাধারণ সম্পাদক রমজান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পর্যটন খাতে যুগান্তকারী ভূমিকা রাখতে আল-মাহবুব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের আরো একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। শুরুতেই এ প্রতিষ্ঠানের মান ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাদের কার্যক্রমগুলো প্রশংসনীয়। পর্যটন খাতে অবদান রাখতে পর্যটকদের সবোর্চ্চ সেবা নিশ্চিতের লক্ষ্যে তাদের যাত্রা শুভ হোক।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মনজুর, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল, সভাপতি আনোয়ার কামাল, সহ-সভাপতি ইফতিকার আহমদ, টুয়াক নেতা এসএ কাজলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM