মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত এস.এম মাহাবুজ্জামান (৪১) ঢাকার উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হোটেল সুত্রে জানা গেছে, শুক্রবার নিহতসহ আরো দুই বন্ধু ঢাকা থেকে কক্সবাজার আসে। তারপর কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি ক্রাউনে উঠেন। শনিবার দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে অসুস্থ বোধ করলে সাথে থাকা অন্য দুইজন হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, শনিবার দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অন্যান্য বন্ধুরা। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেন মৃতের ছোটো ভাই মো. মার্শাল। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
Leave a Reply