সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।।
মহান বিজয় দিবস’২১ ও বিজয়ের ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
রোববার (১৯ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবরের ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম’র নেতৃত্বে বড়ঘোপ বাজারের সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, আসাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লালা, প্রচার সম্পাদক শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, শ্রমিকলীগ আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, বাস্তুহারালীগ সভাপতি মুনির মাতবর, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিনসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা৷
এসময় নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, প্লে-কার্ড, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হাতে নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইট চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শোভাযাত্রাটি শেষ হয়৷
Leave a Reply