নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুতে পিকআপের সাথে ব্যটারিচালিত অটোরিকশা (টমটম)’র সংঘর্ষে ওসমান ড্রাইভার নামের এক পথচারি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে টমটম চালক ও যাত্রীসহ ৬ জন।
নিহত একই এলাকার নাছিরাপাড়ার বাসিন্দা। আহতরা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টায় রামু উপজেলা রশিদ নগর পানিরছড়া গ্যারেজ এলাকায় ওই ঘটনা ঘটে।
রশিদ নগরের ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম বলেন, পানির ছড়া গ্যারেজ এলাকায় একটি মোড় রয়েছে। পিকআপ চালকের অসর্তকতা ও ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
এবিষয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান বলেন, খবর পেয়ে পিক-আপটি জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply