সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবায় রামু ১০ পদাতিক ডিভিশন 

অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবায় রামু ১০ পদাতিক ডিভিশন 

 

আব্দুল করিম।।

কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নস্থ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাস।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা , প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM