কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগানে স্লোগানে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, কক্সবাজার জেলা ছাত্রলীগ সাবেক সদস্য সুজন সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রানা, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম সিকদার সাদ্দাম, স্কুল বিষয়ক সম্পাদক মো.ফোরকান, ছাত্র নেতা করিম, রাশেদ, টিপু, বেলাল, আবু হানিফ,সায়েমসহ ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসব উৎসব মুখর পরিবেশে কেক খাইয়ে দেওয়ার মধ্যদিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। কেক কাটা শেষে বর্ণাঢ়্য শোডাউনে মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
Leave a Reply