ক্রীড়া প্রতিবেদক।।
কক্সবাজার শহরের কলাতলীতে মরহুম আসিফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২২ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে কলাতলী নাইট রাইডার্স বনাম NC ক্রিকেট একাদশ ওপেনার জুটি হিসেবে মাঠে খেলতে নামে।
মঙ্গলবার (১৫মার্চ) বিকাল ৪ টার দিকে মরহুম আসিফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা গেছে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদুল হক চৌধুরী।
কলাতলী রেস্তোরার মালিক আবছারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাতলী সমাজ কমিটির সভাপতি আলহাজ মাস্টার মুফিজুর রহমান, কার-মালিক সমিতির সভাপতি জালাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন বাচ্চু, সুলতান আহমদ প্রমুখ।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটি জানায়, টুর্ণামেন্টে ১৬টি টিম খেলতে নাম এন্ট্রিভুক্ত হয়েছে। ২০ ওভার খেলায় টসে জিতে ব্যাট করতে নামে কলাতলী নাইট রাইডার্স এবং ৭৭ রানে বিজয়ী লাভ করে।
এদিকে, কলাতলী নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন, মোহাম্মদ ইউনুস, টিম ম্যানেজার ছিলেন মেহেদী হাসান ও হেড কোচ ছিলেন আব্দুল মজিদ সুমন।
Leave a Reply