সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।।
বাংলাদেশ কৃষক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কাইছার সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
এসময় তিনি বলেন, শুধু জন্মদিন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সকলকে বাস্তব জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিকদার, মাহবুব আল সিকদার, নুরুল হুদা সিকদার, সদস্য রণজিৎ দাশ, তারেক মইনুল হক, নেজাম উদ্দীন, আবদুল জলিল, কাইয়ুম সিকদার সাদ্দাম, মিনহাজুর রহমান রিপন, আরাফাত রনি, রহমত উল্লাহ প্রমুখ।
পরে নবগঠিত কমিটি কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বিকমের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply