সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত মাছের মিছিল

কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত মাছের মিছিল

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার সমুদ্র সৈকতে এবার মৃত মাছের মিছিল নেমেছে। কলাতলী সৈকত থেকে দরিয়ানগর সৈকত পয়েন্ট পর্যন্ত যতদূর চোখে যায় শুধু মাছ আর মাছ। তবে সবগুলোই মৃত মাছ বলে দাবী করেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (১৯ মার্চ) বিকেল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত লাখ লাখ মৃত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক এবং স্থানীয়রা।
এরপর মৃত মাছ দেখতে উৎসুক জনতার ভিড় নামে সমুদ্র সৈকতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপারটি আলোড়ন সৃষ্টি করেছে।
দরিয়ানগর এলাকার স্থানীয় ইমাম হোসেন জানান, সমুদ্র সৈকতে অনেকগুলো মৃত মাছ ভেসে আসছে। জীবন প্রথম মাছের এমন মৃত্যুর মিছিল দেখলাম। মৃত মাছের পরিমাণ প্রায় ৭০/৮০ টন হতে পারে বলে জানান। বিকালে ভাটার সময় মৃত মাছগুলো ভেসে আসছে। আবার রাতের জোয়ারে ভেসে গেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের কীটকট (ছাতা) ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। অনেকেই কুড়িয়ে নিয়ে গেছে বাসায়।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, দুপুর থেকে ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথা থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না। এর আগে সমুদ্র সৈকতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM